AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৩তম বিসিএস’র আসনবিন্যাস ও নিয়মাবলী প্রকাশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:১৬ পিএম, ১৮ অক্টোবর, ২০২১

৪৩তম বিসিএস’র আসনবিন্যাস ও নিয়মাবলী প্রকাশ

এ বছরের চলতি মাসের ২৯ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে ৪৩তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা  সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। এজন্য আসনবিন্যাস ও নিয়মাবলী প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ ১৮ অক্টোবর পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদের সই করা অফিস আদেশে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।
আসনবিন্যাস ও নিয়মাবলূগুলো হলোঃ

১. প্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার ৮ (আট) ডিজিট। রেজিস্ট্রেশন নাম্বারের ডিজিটসমূহ (সংখ্যাসমূহ) উত্তরপত্রের প্রযোজ্য ঘরে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখে বৃত্ত ভরাট করতে হবে।

২. প্রতিটি উত্তরপত্রে সেট নাম্বারের নির্ধারিত স্থানে সেট নাম্বার এবং সেট নাম্বারের জন্য নিচের সংশ্লিষ্ট বৃত্তটি থাকবে। প্রার্থীদের উত্তরপত্রে সেট নাম্বার লেখা এবং সেট নাম্বারের বৃত্ত ভরাট করার প্রয়োজন হবে না। সকাল ১০টায় প্রশ্ন পত্র প্রাপ্তির পর প্রার্থী তার প্রশ্নপত্রের সেট নাম্বার এবং উত্তরপত্রের সেট নাম্বার অভিন্ন কিনা তা চেক করে নিশ্চিত হবেন। এবং উত্তরপত্রের সেট নাম্বার অভিন্ন না হলে সঙ্গে সঙ্গে পরিদর্শককে জানাবে।

৩. প্রশ্নপত্র দেওয়ার পর (সকাল ১০টা) কোন প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রশ্নপত্র নেওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা পর্যন্ত) কোন প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।

৪. কোন প্রার্থীর ছবি, স্বাক্ষর, প্রবেশপত্র এবং উত্তরপত্রের নাম ও রেজিস্ট্রেশন নাম্বারের গড়মিলসহ কোনরূপ অনিয়ম ধরা পড়লে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

৬. পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

৭. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

৮. প্রার্থীদের কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন বিবেচনা করা হবে না।

৯. প্রার্থীর আবেদনপত্রে গুরুতর ত্রুটি ধরা পড়লে পরীক্ষার আগে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

১০. ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্টের OMR উত্তরপত্রের ২টি অংশ থাকবে। প্রথম অংশে প্রার্থীর নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সেট নাম্বার এবং স্বাক্ষরের স্থান থাকবে। দ্বিতীয় অংশে ২০০টি উত্তর প্রদানের জন্য ১-২০০ পর্যন্ত ক্রম অনুযায়ী বৃত্তসমূহ থাকবে। বলে আদেশটিতে জানানো হয়।

একুশে সংবাদ / মুন্নী / আ

Link copied!