AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন দীপু মনি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:২৭ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রম শেষ করার পর নিজ নিজ বিশ্ববিদ্যালয় নিতে পারবে খোলার সিদ্ধান্ত।

রোববার (১৯ সেপ্টেম্বর) দীর্ঘ দেড় বছর পর চালু হওয়া স্কুলে স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে পালন করা হচ্ছে কি না পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী।

সকালে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানলে সংক্রমণ বাড়ার শঙ্কা নেই।

আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ পরিদর্শনের সময় স্বাস্থ্যবিধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, বাচ্চাদের সঙ্গে কথা বললাম, তারা জানাল যে তাদের তাপমাত্রা মাপা হয়েছে। সবাই মাস্ক পরা, অনেক দূরে দূরে তাদের বসানো হয়েছে।

তিনি আরও বলেন, টয়লেটগুলো দেখলাম সেগুলো আরও অনেক ভালো হতে পারে, আরো সুন্দর হতে পারে, কিন্তু পরিষ্কার আছে। স্বাস্থ্যসম্মত আছে। আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যাসটা করার মধ্যে দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যাসগুলো সমাজেও আস্তে আস্তে বিস্তৃত করবে। 

বেশীর ভাগ শহরের স্কুলগুলোতে স্কুলগেটের বাইরে ভিড় করছেন অভিভাবকরা। সেখানে তারা  খুব বেশি মানছেন না স্বাস্থ্যবিধি। সেটাই একটু সমস্যা।        


একুশে সংবাদ/স/তাশা

Link copied!