AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে হাল্ট প্রাইজ অনুষ্ঠানের কমিটি ঘোষণা 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:১৪ পিএম, ১০ আগস্ট, ২০২১

কুবিতে হাল্ট প্রাইজ অনুষ্ঠানের কমিটি ঘোষণা 

বিশ্বের সবচেয়ে বড় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা হাল্ট প্রাইজ এর ক্যাম্পাস পর্যায়ে প্রতিযোগিতা পরিচালনায় তৃতীয় অন ক্যাম্পাস প্রোগ্রামের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আসমা আক্তার মুক্তাকে ডিরেক্টর এবং এনায়েত উল্লাহ তুষারকে ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটিতে হেড অফ ডিজাইনার হিসাবে সানজিদা আলি সানভি, হেড অফ ডকুমেন্টেশন এন্ড ক্রিয়েটিভ রাইটিং- শিহাব উদ্দিন হিমেল, হেড অফ জাজেজ এন্ড পার্টিসিপ্যান্টস ম্যানেজমেন্ট - এ.এস.এম ইউসুফ, হেড অফ মিডিয়া,ব্রান্ডিং এন্ড প্রমোশন -আমিনুল হক, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট-সুমাইয়া কবির, হেড অফ ফিন্যান্স এন্ড কর্পোরেট-মেহেনিগার আলম।  চৈতি দেবনাথ দীপাকে মনোনীত করা হয়।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ সাইয়েদুল ইসলাম চৌধুরী , চৈতি দেবনাথ দীপা, মোহাম্মদ রাকিবুল ইসলাম, মোঃ নুরুল হুদা, জয়িতা ঘোষ, জান্নাতুল ফেরদৌস (জয়া), রাবেয়া বসরী, মোঃনাজমুল হাসান, জান্নাতুল মাওয়া মীম , নাঈম ঊদ্দিন খন্দকার, ইয়ামিন আখন্দ, আব্দুল্লাহ আল রায়হান, রুবেল মিয়া, মারিয়াম আন্নি, আবরার মোস্তফা , মুজাহিদুল ইসলাম, লাবিবা ইসলাম, মোঃ তালহা জুবায়ের এবং মোহাম্মদ কাওছার আলম। 

অনুষ্ঠানের এডভাইজর হিসেবে আছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোঃজহির রায়হান।

কার্যনির্বাহী কমিটি সম্পর্কে ক্যাম্পাস ডিরেক্টর আসমা আক্তার মুক্তা বলেন, কয়েকটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কমিটির সদস্য নির্বাচন সম্পন্ন করা হয়েছে।আশা করি, নেতৃত্ব দানে সক্ষম এবং উৎসাহী তরুণ- তরুণীদের এই কমিটি হাল্ট প্রাইজ প্রোগ্রাম সাফল্যের সাথে পরিচালিত করবে।

প্রসঙ্গত, প্রতি বছর প্রেসিডেন্ট বিল ক্লিনটন এমন একটি সামাজিক সমস্যা চিহ্নিত করেন যা বিশ্বের বিলিয়ন বিলিয়ন অসহায় মানুষের উপর প্রভাব ফেলে।এরপর তিন থেকে চার সদস্যের একটি প্রতিযোগী দল সমস্যাগুলি সমাধানের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক উদ্যোগের উদ্ভাবনী ধারণা তৈরী করে।


একুশে সংবাদ/বর্না
 

Link copied!