AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লকডাউনের কারনে সাত কলেজের ভর্তি আবেদন শুরু হচ্ছে না আজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:০৩ এএম, ১ জুলাই, ২০২১

লকডাউনের কারনে সাত কলেজের ভর্তি আবেদন শুরু হচ্ছে না আজ

আজ (১ জুলাই) থেকে শুরু হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। তিনি বলেন, ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের কারণে সাত কলেজের ভর্তি আবেদন পেছানো হয়েছে৷ যা ১০ জুলাই থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে৷ 

আবেদনের নূন্যতম যোগ্যতা: ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে কেবল তারাই আবেদন করতে পারবে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০। 

বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ ( চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ০। 

ভর্তি পরীক্ষার নম্বর ও পাস নম্বর: ২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাস নম্বর ৪০% অর্থাৎ ৪৮। 

ভর্তি পরীক্ষার ফি ও ফি জমা: ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেয়া যাবে সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে পরবর্তীতে জানানো হবে।ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ওয়েবসাইটে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। 

সাত কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://7college.du.ac.bd/admission.php

 

 

একুশে সংবাদ/কবির/প

Link copied!