AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বসছে পর্যালোচনাসভা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:১০ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বসছে পর্যালোচনাসভা

স্কুল-কলেজ খুলতে পর্যালোচনাসভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ২৭ ফেব্রুয়ারি আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেদিন বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদসচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাশেম গণমাধ্যমকে বলেন, শনিবার বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ছাড়াও মন্ত্রিপরিষদসচিব এবং দুই মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

একুশেসংবাদ/অমৃ

Link copied!