AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিল সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৬ এএম, ১ মে, ২০২৬

১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিল সরকার

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। জরুরি পরিস্থিতি বিবেচনায় সরাসরি আন্তর্জাতিক পদ্ধতিতে এ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিসিজিপির ১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মাজদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম গ্রেডের ডিজেল আমদানি করা হবে।

এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ টাকা। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতি অনুসরণের সুপারিশ করেছে কমিটি।

সরকারি সূত্র জানায়, বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে সরবরাহে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য, বিশ্ববাজারের অনিশ্চয়তার মধ্যেও দেশে জ্বালানির ধারাবাহিক সরবরাহ বজায় রাখা এবং জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!