AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩০ পিএম, ২ জুন, ২০২৬

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। সে সময় মোট বিতরণকৃত ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ ছিল খেলাপি।

অন্যদিকে, চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। এ সময়ে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার বেড়ে হয়েছে ৩২ দশমিক ২৬ শতাংশ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধি আর্থিক খাতের জন্য উদ্বেগের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ এবং সুশাসন নিশ্চিত করা গেলে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!