AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়াবাসহ পীরগঞ্জের ৫ মাদক কারবারি গ্রেফতার



ইয়াবাসহ পীরগঞ্জের ৫ মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ৬৫ হাজার ২০০ টাকাসহ পীরগঞ্জ উপজেলার পাঁচ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ জুন) রাতে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা এবং পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মৃত পেশার উদ্দিনের ছেলে ইমাম হোসেন, পীরগঞ্জ পৌর এলাকার রঘুনাথপুর গ্রামের মৃত শেখ আহমদ আলীর ছেলে আরমান হোসেন, বথপালিগাঁও গ্রামের মৃত তৌহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ হাসান রাজু এবং মোহাম্মদ আলীর ছেলে তুহিনুর রহমান সোহেল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি আমানউল্লাহ আল বারী বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা মাঠে সক্রিয় রয়েছে।”

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!