AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা বিভাগের সেরা ইউএনও রাজবাড়ীর গোয়ালন্দের সাথী দাস



ঢাকা বিভাগের সেরা ইউএনও রাজবাড়ীর গোয়ালন্দের সাথী দাস

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা বিভাগের মধ্যে সেরা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

নানামুখী প্রশাসনিক চাপ ও ব্যস্ততার মধ্যেও নিষ্ঠা, সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি মাসসেরা কর্মকর্তা হিসেবে এই স্বীকৃতি অর্জন করেন। তার এ সাফল্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।

জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাথী দাস। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়।

গোয়ালন্দে যোগদানের আগে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম.) শাখা, স্থানীয় সরকার শাখা এবং প্রবাসী কল্যাণ শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

গোয়ালন্দে ইউএনও‍‍`র দায়িত্ব গ্রহণ করেই সাথী দাস বলেছিলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং জনসেবায় গতিশীলতা আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। তার এই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।

প্রশাসনিক দক্ষতা ও সেবামুখী মনোভাবের কারণে স্বল্প সময়ের মধ্যেই তিনি গোয়ালন্দ উপজেলার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ইউএনও সাথী দাস বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি মূলত গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং জনগণের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সেবা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করতে কাজ অব্যাহত থাকবে। জনগণকে হয়রানিমুক্ত ও সহজভাবে সেবা প্রদান নিশ্চিত করে যাবেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!