AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমান উল্ল্যাহ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত



আমান উল্ল্যাহ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের জ্যেষ্ঠ সন্তান, সাবেক তিনবারের সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ আমান উল্ল্যাহ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভালুকা উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, আইয়ুব আলী কমান্ডার, আব্দুল আল মামুন মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন আহমেদ, আজমল হোসেন ফারুক, শ্রী স্বপন বনিক, এম এ খালেক, সাইদুর ইসলাম, জহির রায়হান এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ আমান উল্ল্যাহ চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অনন্য অবদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ভালুকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদান আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে। একজন জননন্দিত নেতা হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সভা শেষে মরহুম আলহাজ আমান উল্ল্যাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!