যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজারের আমতলা মোড়ে অভিযান চালানো হয়। এ সময় হামিদা খাতুন (৪৫) নামে এক নারীকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক হামিদা খাতুন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত কামাল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

