AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫



পীরগঞ্জে মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ জুন) ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বথপালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ জামিরুল ইসলাম (৩৫) ও লুৎফর রহমানকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, পীরগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবকের কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

এ ছাড়া অভিযানের সময় বিভিন্ন মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেন ও ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বকুল হোসেনের বিরুদ্ধে দুই বছরের সাজা এবং ৪ হাজার টাকা অর্থদণ্ডের পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুইজন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সোমবার আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মাদক ও অপরাধ দমনে পীরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!