AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফল উৎসবে হামলায় গ্রেপ্তার ২, পুরুষশূন্য কয়েকটি গ্রাম



ফল উৎসবে হামলায় গ্রেপ্তার ২, পুরুষশূন্য কয়েকটি গ্রাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফল উৎসবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

হামলার পর দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের কয়েকটি গ্রামে পুরুষশূন্য অবস্থা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নারী ও শিশুরা আতঙ্কে রয়েছেন।

রোববার (৭ জুন) রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৬ জুন) বিকেলে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা এনসিপির উদ্যোগে ফল উৎসব ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপস্থিত থাকার কথা ছিল। তিনি পৌঁছানোর আগেই হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০ থেকে ১৫০ জন যুবক রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুর করে।

এসময় মঞ্চে থাকা চারটি সাউন্ডবক্স, মাইক, মাইকের ব্যাটারি এবং অনুষ্ঠানের জন্য আনা মৌসুমি ফল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহ্বায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০) এবং সদস্য দপ্তর সেলের সাখাওয়াত হোসেন তারেক (২৮) আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলায় দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ (৩৮), শিমুলিয়া এলাকার নাছির মোল্লার ছেলে ও জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মারুফ মোল্লা (৩৫), জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ (৩২), মেজবাহ উদ্দিনের ছেলে ও দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা (৩৭), শিমুলিয়া এলাকার ইসলাম হিরার ছেলে তারেক মিয়া (৩২), সাইফুল হিরার ছেলে রাজু হিরা (২৩), আজমত আলীর ছেলে নাজমুল (৩০), বিড়ল বাড়ী এলাকার জামাল উদ্দিনের ছেলে সোহাগ (২৮), দেবই এলাকার আব্দুল লতিফের ছেলে নাইম আহম্মদ (৩২), গোবিন্দপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রাজু (১৯), জাকির হোসেনের ছেলে নিলয় (২১), দুয়ারা এলাকার সুরুজ মিয়া (৩৩), কালনী এলাকার আসিফ (২৮), রহিলা এলাকার মঞ্জুর হোসেন (৩০), রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো নামাপাড়া এলাকার সবুজ (৪০), মোক্তার (৪২), ফারুক (৩৫), বেলু মিয়ার ছেলে রহিম (২১), আনোয়ার আলীর ছেলে নাদিম (২৫) এবং বকুল মিয়ার ছেলে জিলানীকে (২৫) আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে মামলার আসামি করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন গোবিন্দপুর এলাকার জাকির হোসেনের ছেলে নিলয় (২১) এবং আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়া (১৯)। পুলিশ জানিয়েছে, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!