AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলা -২ আসন হবে মাদকমুক্ত : এমপি হাফিজ ইব্রাহিম



ভোলা -২ আসন হবে মাদকমুক্ত : এমপি হাফিজ ইব্রাহিম

ঈদুল আজহা উপলক্ষ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ জুন) সকাল ১১টায় উপজেলা সড়ক এলাকার কুড়ালিয়া হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জনস্বার্থের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন- উত্তর পর্বের খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির  আহ্বায়ক মাফরুজা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ আযম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ মনিরুজ্জামান কবির।

সাংবাদিকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,বোরহানউদ্দিন উপজেলার চিকিৎসা উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ক্লিনিকে ভালোমানের ডাক্তারের  সুব্যবস্থা করবেন।ভোলার মানুষের সুচিকিৎসার জন্য ভোলাতে একটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয়তার কথা বলেন এবং তা ভোলা সদর এবং চরফ্যাশনের মধ্যবর্তী স্থান বোরহানউদ্দিনে স্থাপন হতে পারে বলে আশ্বস্ত করেন।

প্রেসক্লাবের জন্য একটা সুনির্দিষ্ট ভবন স্থাপনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন যা ছিল সাংবাদিকদের প্রাণের দাবী।  ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি ভোলা -২ আসনকে মাদকমুক্ত করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!