AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অরেঞ্জ ভ্যালিতে সাইকেল ভ্রমণকারীকে অপমান



অরেঞ্জ ভ্যালিতে সাইকেল ভ্রমণকারীকে অপমান

ফেসবুক ভিডিওতে ক্ষোভ দেশের বৈচিত্র্যময় জীবনযাত্রা ও সংস্কৃতিকে কাছ থেকে দেখার স্বপ্ন নিয়ে বাইসাইকেলে চড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াচ্ছেন রংপুরের পীরগঞ্জের যুবক মোবাসের আলী।

তবে তাঁর এই ব্যতিক্রমী ও রোমাঞ্চকর যাত্রায় এবার এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কমলা বাগান ‘অরেঞ্জ ভ্যালী’র প্রবেশদ্বারে চরম অপমান ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এই তরুণ।

শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) পেজে পোস্ট করা একটি ভিডিওতে মোবাসের আলী এই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।ভিডিও পোস্টে মোবাসের আলী দাবি করেন, "সাইকেলে বাংলাদেশ ভ্রমণের ৩১তম দিনে পীরগঞ্জের মালঞ্চ গ্রামের অরেঞ্জ ভ্যালিতে আমাকে খুব বাজে ভাষায় তাড়িয়ে দেওয়া হয়েছে।"

তিনি জানান, দেশ ভ্রমণের অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালঞ্চ গ্রামে অবস্থিত অরেঞ্জ ভ্যালীতে ঘুরতে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর গেটে দায়িত্বরত ব্যক্তি তাঁর সাথে অত্যন্ত অশোভন আচরণ করেন এবং তাঁকে খুব বাজে ভাষায় অপমান করে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন।

একজন পর্যটক ও দেশভ্রমণকারী হিসেবে এমন অবমাননাকর পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একজন পর্যটকের সাথে এমন দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিশেষ করে ঠাকুরগাঁওয়ের মতো একটি অতিথি পরায়ণ অঞ্চলের পর্যটন স্পটে এ ধরনের ঘটনা ওই এলাকার সুনাম ক্ষুণ্ন করছে বলে স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা এবং পর্যটনকে তুলে ধরার লক্ষ্যেই মোবাসের আলী সাইকেল নিয়ে পুরো বাংলাদেশ ভ্রমণের এই ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন।

তবে ভ্রমণের ৩১তম দিনে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাঁর যাত্রায় একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন তাঁর অনুসারীরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!