জামালপুরের ইসলামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) ইসলামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, “শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।” তিনি শহীদ জিয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আজমদৌল্লাহ পাহলোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহ-সভাপতি মাহমুদ হাসান কবির মঞ্জিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তি।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

