AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:১৬ পিএম, ৩০ মে, ২০২৬

পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীর পলাশ উপজেলার কান্দাপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কান্দাপাড়া ব্রিজসংলগ্ন মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল ওয়াকার ফুটওয়্যারের এজিএম মতিউর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় আটিয়া একতা সংঘ ও খিলপাড়া শ্যামল ছায়া একতা সংঘ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলই প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে খিলপাড়া শ্যামল ছায়া একতা সংঘের খেলোয়াড়রা একটি গোল করে এগিয়ে যায়।

নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে আটিয়া একতা সংঘকে পরাজিত করে খিলপাড়া শ্যামল ছায়া একতা সংঘ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!