পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজারে মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ব্যবসায়ী হাজী মোঃ ফরহাদ হোসেনের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রায় ৮ শতাদিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, নুডলস, সাবান, পেঁয়াজ ও আলু।
হাজী মোঃ ফরহাদ হোসেন শারীরিক ভাবে অসুস্থ থাকায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত না হতে পারায় মুঠোফোনের মাধ্যমে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।
উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

