AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা



চাঁপাইনবাবগঞ্জে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বুধবার দুপুরে এ কর্মশালার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন। কর্মশালায় নতুন যোগদানকারী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণে অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. এ কে. এম শাহাব উদ্দীন। উদ্বোধনী বক্তব্যে সিভিল সার্জন বলেন, হৃদরোগজনিত মৃত্যুহার এক-চতুর্থাংশ কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা, উচ্চ রক্তচাপের ব্যাপকতা ১৮ শতাংশে সীমিত করা এবং লবণ গ্রহণ ২৫ শতাংশ কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে।

এ লক্ষ্যে রাজশাহী বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  ডা. শোভন পাল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. আব্দুল  হামিদ, নাচোল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!