AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে একই সময়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু



বড়াইগ্রামে একই সময়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে একই সময়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর পূর্ণকলস এলাকার মিন্টু হোসেনের ছেলে আরাফাত (১১) এবং প্রতিবেশী রাজু আহমেদের ছেলে নূর মোহাম্মদ (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এ সময় আরাফাতের নানা জানান, তিনি দুই শিশুকে পুকুরের পাশে খেলতে দেখেছিলেন। পরে ধারণা করা হয়, শিশুরা পুকুরের পানির ওপর ভেসে থাকা কলাগাছের খণ্ডে উঠে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এ ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!