আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন আরিফুল হক মনু কাজী। তিনি তন্তর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুল হক লেবু কাজীর কনিষ্ঠ পুত্র। বর্তমানে তিনি তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
গত শুক্রবার (১৫ মে) বিকেল ৫টায় প্রার্থীর নিজ বাড়িতে এলাকাবাসীকে নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক হাজী সানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. নুরুল আমিন মিয়া, কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো. জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য মিন্টু মেম্বার, শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু তাহের, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আকৃতার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আলমগীর ঢালী, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মৃধা এবং ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আলি জব্বার।
চেয়ারম্যান প্রার্থী আরিফুল হক মনু কাজী বলেন, “আমার প্রয়াত পিতার প্রতি আপনাদের যে ভালোবাসা ও আন্তরিকতা ছিল, সেই ভালোবাসা আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে সবার কাছে চাই। আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই, মহান আল্লাহ যদি আমাকে এই এলাকার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি যতটুকু সম্ভব আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করে দেব। আমার বাবা আপনাদের প্রাণ খুলে ভালোবেসে গেছেন, আপনারাও এই পরিবারের পাশে সবসময় থেকেছেন। অনেকেই বলে চেয়ারম্যান হতে হলে অনেক টাকা-পয়সা দরকার। আমি বলি, আপনাদের ভালোবাসা পেলে টাকা-পয়সার দরকার হয় না। আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেন, তাহলে আমি আইনের দৃষ্টিতে নয়, ভাইয়ের দৃষ্টিতে, সকল স্বার্থের ঊর্ধ্বে থেকে আইনকে শ্রদ্ধা রেখে বিচার কার্য সম্পন্ন করব। আমি বলতে চাই, তন্তর ইউনিয়নবাসী আমাকে সবসময় কাছে পাবে এবং ২৪ ঘণ্টা সেবা নিতে পারবে।”
উপস্থিত বক্তারা আরিফুল হক মনু কাজীর প্রয়াত পিতা আজিজুল হক লেবু কাজীর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার জনগণের প্রতি তাঁর ভালোবাসা ও আন্তরিকতার কথা স্মরণ করে মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাসেম ছাপরবান, হাজী আব্দুল হাই, হাজী ওহাব চৌধুরী, হাজী নুরুল ইসলাম মল্লিক, সাগর হোসেন, লাভলু শেখ, আলমগীর মল্লিক, মোজাম্মেল হোসেন আকরাম, বাবুল বেপারী, দ্বীন ইসলাম, তরিকুল ইসলাম বাবু, মাসুদ খান, মাহে আলম ঢালী, অনিক ইসলাম অভি, রফিকুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

