AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু



সাদুল্লাপুরে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জাফর প্রামাণিক (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাফর প্রামাণিক উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। তিনি মৃত হায়দার প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, ধান মাড়াইয়ের মেশিন চালু করার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপ্রসঙ্গ জানতে চাইলে সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!