AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে পিস্তল ও গুলিসহ আটক-৩


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০১:১৫ পিএম, ১১ মে, ২০২৬

সাভারে পিস্তল ও গুলিসহ আটক-৩

ঢাকার সাভারে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১০ মে) সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- সুমন, জাহিদ ও সবুজ।

র‌্যাব জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় র‌্যাবে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৪,সিপিসি-২ এর কম্পানি কমান্ডার শাহীনুর কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!