AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত



কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় “পরিবেশ সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডাঃ ফারুক আহমেদ রিপন, অধ্যাপক খালিদ হোসেন, সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এবং সহ-সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীদের মাঝে ৫ শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!