AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়পুরে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে কর্মশালা



রায়পুরে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে কর্মশালা

লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে "আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার  (৬ মে) শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে দুপুরে অনুষ্ঠিত হয়। কর্মশালায় "আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরনে কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচকরা জানান, বায়ো পেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, মো: সাইফুল ইসলাম ( এসএপিপিও), এছাড়াও ,ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর রিজিওনাল সেলস ম্যানেজার মো: মনিরুজ্জামান খান, চাঁদপুর টেরিটোরি সেলস অফিসার মো: আলমগীর হুসাইন এবং রায়পুর উপজেলার ডিলার মো: মনির আহম্মেদ।

দিনব্যাপী এই কর্মশালায় রায়পুর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫২ জন মডেল কৃষক ও রিটেইলারা  উপস্থিত ছিলেন এবং তাদের মাঝে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ পক্ষ থেকে ৪০ জন মডেল কৃষককে আমন মৌসুমের হাইব্রিড ধান ( ব্র্যাক ধান ১০) বিনামূল্যে বিতরন করা হয়।

অংশগ্রহণকারীগণ বায়ো পেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন ও ইউনিয়ন পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে গ্রামের চাষীরা সচেতন হবেন এবং ভবিষ্যতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা"নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!