ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশের একটি ড্রেনের ওপর পরিত্যক্ত স্থানে নবজাতকের মৃত দেহ
পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শ সূত্রে জানা যায়, রোববার (৩ মে) সকালে পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মানব ভ্রুণ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। তবে এটি কীভাবে ঘটেছে-তা এখনো নিশ্চিত নয়।
হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্বাবদয়ক ড. মাসুম ইফতেখার। এ বিষয় ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ জানান, হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা দেখা হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

