তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতে এই মেগা ক্রীড়া আসরের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
উক্ত অনুষ্ঠানে শেরপুর জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ; সম্মানিত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক
আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের প্রশাসক এ, বি, এম মামুনুর রশিদ, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার-জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, কয়েকশ উদীয়মান খুদে খেলোয়াড় এবং ক্রীড়ামোদী দর্শকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

