AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জীবননগর

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ


Ekushey Sangbad
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬:০৬ পিএম, ২৭ এপ্রিল, ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে জীবননগরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ ও পুষ্টি জ্ঞান সম্পর্কে সচেতন করা হয়।

সোমবার দুপুরে জীবননগর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই পুষ্টিকর খাবার বিতরণ করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ। এসময় তিনি বলেন, প্রতিবছর ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আমরা এবছরেও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করছি।এই দিবসে পুষ্টিকর খাবারের পুষ্টিগুণ সম্পর্কে জনসাধারণকে সচেতন করে থাকি।

সব বয়সের মানুষের জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন রয়েছে। পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি। এখন আমরা এই মাদ্রাসার বাচ্চাদের মাঝে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করলাম।পুষ্টিকর খাদ্য গ্রহণ করে বাংলাদেশ একটি মেধাবী জাতি হিসেবে গড়ে উঠবে। এছাড়াও পুষ্টি জ্ঞান সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে।

আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এর আগে তিনি জীবননগর শহরে বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা.সাজিদ হাসান, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা নুর আলম, জীবননগর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আব্দুর রউফ, হাসপাতালের স্টাফ সালাম হোসেন, মিকাইল, দানেশ, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ লিয়াকত আলী প্রমূখ।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!