AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগ


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
১০:৪৪ পিএম, ২৫ এপ্রিল, ২০২৬

তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগ

রাজশাহীর তানোরে বিল বা খাল থেকে পানি উত্তোলনের জন্য ভাসমান বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধ ৭ হর্সের বোরিং স্থাপন করছেন নজরুল ইসলাম নামের এক সার ব্যবসায়ী বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি আজিজপুর গ্রামে। সে আজিজপুর মোড়ে বিএডিসির সার ডিলারের ব্যবসা করেন।

উপজেলার কলমা ইউনিয়ন ইউপির আজিজপুর মৌজায় ঘটে রয়েছে এমন ঘটনা। বোরিং স্থাপনের ঘটনায় কৃষকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ভাসমান মটরের জন্য বিদ্যুৎ সংযোগ নেয় আজিজ পুর গ্রামের সার ব্যবসায়ী নজরুল ইসলাম।

তিনি ভাসমান সংযোগ নিয়ে অবৈধ বোরিং স্থাপন করছেন। এতে করে স্থানীয় কৃষকদের মাঝে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। তাদের দাবী নজরুলের বোরিং বন্ধ না হলে আরো কয়েকটি বোরিং স্থাপন করা হবে।

জানা গেছে, এউপজেলায় ভূগর্ভস্থ পানির লেয়ার চরম হুমকির মুখে। পানির লেয়ার ধরে রাখতে বিগত ২০১৪ সালের দিকে কৃষি মন্ত্রণালয় থেকে ভূগর্ভস্থ থেকে পানি তুলতে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু একের পর এক বোরিং স্থাপন হতেই আছে। গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে কয়েল গ্রামে অবৈধ বোরিংয়ের গর্তে পড়ে যায় শিশু সাজিদ।

দীর্ঘ প্রায় ৫৩ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর শিশু সাজিদ উদ্ধার  হয়। তবে উদ্ধার হলেও মারা যায়। এঘটনা পুরো দেশকে নাড়া দেয়। অবৈধ বোরিং স্থাপনের বিষয়ে কঠোর অবস্থানে যায় প্রশাসন। কিন্তু তার কয়েকমাস পর থেকেই কলমা ইউপির কুজিশহর গ্রামের নিচে আমিনুল সহ আরেকজন বোরিং স্থাপন করে সেচ কার্যক্রম পরিচালনা করছেন এবং  পাঁচন্দর কাউন্সিল মোড়ের পশ্চিমে অবৈধ বোরিং স্থাপন করেন।

এছাড়াও পাঁচন্দর ইউপির  মোহাম্মদ মৌজায় টিপু নামের একজন অবৈধ বোরিং স্থাপন করছেন মর্মে লিখিত অভিযোগ পাওয়া যায়। এভাবেই উপজেলার আনাচে কানাচে অবৈধ বোরিং স্থাপন চলমান রয়েছে। আর এসব অবৈধ বোরিংয়ে অনৈতিক সুবিধা নিয়ে  বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা।

অবৈধ বোরিং স্থাপন কারী আজিজ পুর মোড়ের বিএডিসি সার ডিলার নজরুল ইসলাম জানান, অনুমোদন আছে বলেই বোরিং করছি। কোন বিদ্যুৎ সংযোগ নেয়া হবেনা। সোলার প্যানেলের মাধ্যমে  সেচ কার্যক্রম করা হবে। বোরিং করতে হলে উপজেলা সেচ কমিটির অনুমতি নিতে হয় জানতে চাইলে তিনি জানান, অনেকে করেছে আমিও করবো। সোলার প্যানেলে কোন অনুমতি লাগেনা।

পল্লী বিদ্যুৎ তানোর সমিতির জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান জানান, নজরুল ভাসমান সেচ মটরের জন্য বিদ্যুৎ সংযোগের অনুমতি নিয়েছে। নতুন ভাবে বোরিংয়ের কথা বলা হয়নি। নজরুল তো ৭ হর্সের বোরিং স্থাপন করছে জানতে চাইলে তিনি জানান, কাউকে লিখিত  অভিযোগ দিতে বলেন ব্যবসা নিব।

আমি কেন অভিযোগ দিতে বলব প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নিতে সুবিধা হয়, এজন্য বলা হয়েছে। আপনি কেন সংযোগ দিলেন জানতে চাইলে তিনি জানান, ভাসমান মটরের জন্য দেয়া হয়েছে। সেখানে তো খাল বিল কিছুই নেই কিভাবে দিলেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ভাসমান মটরের জন্য বিদ্যুৎ সংযোগ দেয়া যায়।

কিছুক্ষণ পর পুনরায় মোবাইল করে তিনি জানান, নজরুল সোলার প্যানেলের জন্য বোরিং স্থাপন করছে। সে কি সোলার প্যানেলের জন্য বোরিং করতে পারে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে পল্লী বিদ্যুত অফিসের করনীয় কিছুই নেই।

বোরিং স্থাপন কারী নজরুলের কাছে বোরিং স্থাপন বন্ধের বিষয়ে পুনরায় জানতে চাইলে তিনি জানান, কর্তৃপক্ষ বোরিং স্থাপন বন্ধ করে দিয়েছে। আপনার নাকি অনুমোদন আছে জানতে চাইলে তিনি জানান, ভাসমান সেচ মটরের অনুমতি আছে বলে দায় সারেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান জানান, কোন ধরনের বোরিং করতে হলে উপজেলা সেচ কমিটির অনুমতি নিতে হবে। আমি বিএমডিএ কে ও থানায় বলে দিয়েছে কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান জানান, অবৈধ বোরিং স্থাপনের বিষয়টি জানার পর কার্যক্রম বন্ধ করা হয়েছে। তার যদি কোন কাগজপত্র থাকে তাহলে অফিসে নিয়ে আসতে বলা হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!