নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফেনারগাতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১৭ এপ্রিল ( শুক্রবার ) দিবাগত রাতে ৩.৩০ মিনিটের দিকে।
পরিবার সূত্রে জানা যায়, ফেনারগাতী গ্রামের হাবিবুর রহমানের গোয়ালঘর থেকে গত রাতে ৩.৩০ মিনিটের দিকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে ১টি ষাঁড় ও ২টি বকনা।যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকার মত হবে। সবগুলো গরুই লাল রঙের বলে জানা গেছে।
গরুগুলোর মালিক হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন মিয়া বলেন, গতকাল রাতে ১২ টার দিকে গরুগুলোকে খাবার খাইয়ে আমি ঘুমিয়ে পড়ি। তার ৩.৩০ মিনিটের দিকে আমি ঘুম থেকে গরু গুলোকে দেখার জন্য যখন ঘর থেকে বের হব তখন দেখি ঘরের সবগুলো দরজা বাহির দিয়ে লাগানো।
পরে জানালা দিয়ে টর্চ লাইট মেরে দেখি রাস্তার উপরে দাড়ানো একটি ট্রাকে তিনটি গরু উঠানো হচ্ছে। তারপর জানালা দিয়ে বের হয়ে চোরদের ধাওয়া দিলে চুরেরা তিনটি গরু ট্রাক দিয়ে নিয়ে চলে যায়। এতে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এ বিষয়ে আমি এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন মোবাইল ফোনের মাধ্যমে থানায় জানিয়েছি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ফেনারগাতি গ্রামের ইয়াছিন মিয়া তাদের তিনটি গরু চুরির ঘটনা আমাকে অবহিত করে নাই।থানার অন্য কাউকে হয়ত জানিয়ে থাকতে পারেন। গরুগুলো উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

