AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:২৩ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের একটি দলের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।

এ সময় ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া, দক্ষিণ মিয়াপাড়া, টেকপাড়া ও বাজার এলাকায় প্রায় ১০টি বাসাবাড়ি ও দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে ৬ লাখ টাকা বকেয়া আদায় করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ (ব্যবস্থাপক, জরুরি গ্যাস নরসিংদী) এবং প্রকৌশলী এস এম ফজলুল হক (ব্যবস্থাপক, জরুরি গ্যাস ঘোড়াশাল)।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!