AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
লুৎফুজ্জামান বাবর

গাফিলতি ও অনিয়মের প্রমান পেলে চাকুরিও যেতে পারে


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৬:৫৬ পিএম, ১২ এপ্রিল, ২০২৬

গাফিলতি ও অনিয়মের প্রমান পেলে চাকুরিও যেতে পারে

কাজে গাফিলতি ও অনিয়মের প্রমান পেলে চাকুরিও থাকবে না, আমি এ ক্ষেত্রে কাউকে ছাড় দেই না।  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন, নেত্রকোনার ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

রোববার উপজেলা পরিষদ হল রুমে ইউএনও বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাজনৈতিক একান্ত সচিব,মির্জা হায়দার আলী,উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, শামছুল আলম লালুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমি আপনাদের সাথে মাসিক সভা করার চেষ্টা করব। যদি না পারি তাহলে জুম মিটিং এ যোগদান করব। আপনাদের মোবাইল নম্বর এবং ছবিসহ সকল তথ্য দিন আমি আপনাদের সাথে যোগাযোগ করব।

এ সময় মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, মাদকসেবীর চেয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী, কারণ মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এ কারবারের সাথে যদি আর দলের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!