AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে কবরস্থান উন্নয়নে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন



সিংগাইরে কবরস্থান উন্নয়নে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কবরস্থান উন্নয়ন কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থানের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগর, খোলাসুর, পানিশাইল ও ভূমদক্ষিণ—এই চার গ্রামের মানুষের ব্যবহৃত কবরস্থানটি সম্প্রতি কবরস্থান কমিটি উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মাটি ভরাটের কাজ শুরু করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে সুদক্ষিরা এলাকার হাজী শহীদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করেছেন। একপর্যায়ে তাদের ২ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে আরও অর্থ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে ইয়াছীন মিয়া সিংগাইর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সুদক্ষিরা এলাকার হাজী শহীদুল ইসলাম, মেহেদী হাসান, মোবারক হোসেন, রামকান্তপুর এলাকার লিটন মাহমুদ এবং মধুরচর এলাকার কোহিনুর মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান। এর উন্নয়ন কাজে বাধা সৃষ্টি ও চাঁদা দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় বাসিন্দা মো. হারুন, মো. ইয়াসীন, মো. মমিন, কোহিনুর ও কালা মিয়া। এ সময় তারা কবরস্থানের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

এদিকে মানববন্ধন চলাকালে হাজী শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। উপস্থিত জনতা তাকে মারধর করে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!