AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


Ekushey Sangbad
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার
০৯:১৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোহাম্মদ রিসান (২০), তিনি ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা; এবং মোহাম্মদ আরাফাত (২২), দরগাহ এলাকার বাসিন্দা। আহত মোহাম্মদ সানি (১৯) একই এলাকার বাসিন্দা। তারা তিনজনই একটি মোটরসাইকেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরগাহ এলাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাংলাবাজার স্টেশনের দিকে যাচ্ছিলেন। খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!