AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানারীপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত



বানারীপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় রহমউল্লাহ যুব সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার মলুহার রহমউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় একতা যুব সংঘ ও সবুজ সংঘ উদয়কাঠি দল মুখোমুখি হয়। এতে সবুজ সংঘ উদয়কাঠি দল বিজয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মঞ্জুর খান। সভাপতিত্ব করেন ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাকিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফকরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

খেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আ. ছালাম মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জিয়াউর রহমান চাঁন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বানারীপাড়া উপজেলা সভাপতি মো. আক্তার উজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হাওলাদার, মলুহার রহমউল্লাহ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠু, সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম, সাংবাদিক মাসুদ, মো. মেহেদী হাসান পলাশসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইলুহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সিরাজুল হক রাজু।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রফিকুল ইসলাম সুমন, জিয়াউর রহমান মামুন, আমিনুল ইসলাম রানা প্রমুখ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!