AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জেলে উদ্ধার



সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জেলে উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাত থেকে এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডাকাতদের কাছ থেকে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেকে ফেলে বনের ভেতর পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলের নাম মজিবর গাজী (৫০), খুলনার কয়রা থানার বাসিন্দা। বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!