AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিসাব দিতে ব্যর্থ, চাঁদপুরে ফিলিং স্টেশন মালিককে জেল ও জরিমানা



হিসাব দিতে ব্যর্থ, চাঁদপুরে ফিলিং স্টেশন মালিককে জেল ও জরিমানা

জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রির সঠিক হিসাব প্রদর্শনে ব্যর্থ হওয়ায় চাঁদপুরের মতলব দক্ষিণে ‘নওরিণ ফিলিং স্টেশন’-এর মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটি গত ৯ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পদ্মা অয়েল কোম্পানি থেকে বিপুল পরিমাণ পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহ করে। তবে গত ১৬ দিনে ঠিক কী পরিমাণ জ্বালানি তেল বিক্রি করা হয়েছে এবং বর্তমানে কী পরিমাণ মজুত রয়েছে, তার কোনো রেজিস্টার বা বৈধ নথিপত্র দেখাতে পারেননি প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমান।

ক্রয়-বিক্রয়ের তথ্যে স্বচ্ছতা না থাকায় এবং সঠিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪৫ ধারায় এই দণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি জানান, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। সাজা প্রদানের পাশাপাশি পাম্পে বর্তমানে মজুত থাকা তেল সাধারণ গ্রাহকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!