AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৬:৪৬ পিএম, ২৮ মার্চ, ২০২৬

মদনে বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ

নেত্রকোনার মদনে উপজেলা বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকন্দ শফিককে পানিতে চুবিয়ে নির্যাতন করার লিখিত অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ সমর্থক দূর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার  মদন থানায় মেহেদী হাসান আকন্দ এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে সোহেল (আওয়ামী সমর্থক) খায়েস,  কাওছার, সাগর পূর্ব বিরোধের জের ধরে মেহেদী হাসান আকন্দ শফিক বাড়ির সামনে কান্দুবিয়া বিলে  ঘাস কাটতে যায়।

এ সময় বিবাদীয় জমি নিয়ে সোহেল মিয়া ও তার লোকজন মেহেদী হাসান আকন্দ শফিককে অতর্কিতভাবে মারপিট করে এক পর্যায়ে হত্যা করার উদ্দেশ্যে বিলের পানিতে চুবাতে শুরু করে।

তার ডাক চিৎকার শুনে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শফিক মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 
 

এ ঘটনায় শফিক ৪ জনকে অভিযুক্ত করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সোহেল মিয়া জানান, শফিক আকন্দ আমার চাষকৃত ঘাস কাটতেছিল। আমি এতে বাঁধা দেই। এর পর তার সাথে আমার ও আমার ভাইদের ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেছি এমন অভিযোগ সঠিক নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
মদন থানার অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!