AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় ঈদুল ফিতর উদযাপন



পত্নীতলায় ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় অর্ধশতাধিক মুসল্লীর ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। জানা যায়, গত ১১ বৎসর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ধারাবাহিকভাবে ঈদ উদযাপন করে আসছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌর এলাকার কলোনিপাড়াতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতির দায়িত্ব পালন করেন মাওলানা মো. কামারুজ্জামান।

খোঁজ নিয়ে জানা যায়, পত্নীতলা উপজেলার নজিপুর কলোনিপাড়াতে ওই ঈদের নামাজের জামাত শুরু হওয়ার আগেই জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছীসহ বিভিন্ন এলাকা থেকে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। এসময় পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজে অংশ নেয়।

নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম।

ঈদ উদযাপন আয়োজক কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‍‍`গত ১১ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.) এর সুন্নাহ্ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি।‍‍`
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!