AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনসিপি ঢাকা জেলা উত্তর কমিটি: শীর্ষ পদে সাভার-ধামরাইয়ে পরাজিত দুই নারী


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১১:১০ এএম, ১৭ মার্চ, ২০২৬

এনসিপি ঢাকা জেলা উত্তর কমিটি: শীর্ষ পদে সাভার-ধামরাইয়ে পরাজিত দুই নারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে নাবিলা তাসনিদকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুলকে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জুলকার নাইন ও ফয়সাল হোসেন খানকে।

সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। এছাড়া যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজুকে।

এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিনজনকে। তারা হলেন—মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।

এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!