পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের দ্বিতীয় শুল্ক স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ থাকবে।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক পত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।
পত্রে বলা হয়েছে আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি চালু হবে।
তবে বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে।
১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার, সাপ্তাহিক ছুটিসহ সব সরকারি ছুটি অন্তর্ভুক্ত।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

