ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে বিশেষ বরাদ্দ থেকে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৩০ হাজার ৪০৪টি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টার সময় শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং দিনব্যাপী শান্তিপূর্ণভাবে চাল বিতরণ সু-সম্পন্ন হয়েছে।
পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একইভাবে ট্যাগ অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ভিজিএফের চাল বিতরণ হয়। ঈদকে সামনে রেখে প্রতিটি পরিবার ১০ কেজি হারে চাল পেয়ে তারা খুশী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নে ৪`হাজার ২৯৮টি, সব্দালপুর ইউনিয়নে ৩`হাজার ৬৭৩টি, দ্বরিয়াপুর ইউনিয়নে ২`হাজার ৯৩৬টি, কাদিরপাড়া ইউনিয়নে ২`হাজার ৭৯০টি, নাকোল ইউনিয়নে ৩`হাজার ৫৭৩টি, আমলসার ইউনিয়নে ৪`হাজার ৬০৪টি, শ্রীকোল ইউনিয়নে ৪`হাজার ৯৪৪টি ও গয়েশপুর ইউনিয়নে ৩`হাজার ৫২৬টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শ্রীপুর সদর ইউনিয়নে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মিয়া, ট্যাগ অফিসার মুস্তাফিজুর রহমান, পিআইও অফিসের উপ-সহকারি প্রকৌশলী অমিতাভ সরকার ও উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

