AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটরসাইকেল কেনা নিয়ে ছেলের হাতে বাবা খুন, মা ও বোন আহত


Ekushey Sangbad
কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৪:৩৭ পিএম, ১৫ মার্চ, ২০২৬

মোটরসাইকেল কেনা নিয়ে ছেলের হাতে বাবা খুন, মা ও বোন আহত

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কেনাকে কেন্দ্র করে ছেলের হামলায় বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে এসে অভিযুক্তের মা ও বোনও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. তুহিন রেজা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত আক্কাস আলী (৫৫) উপজেলার বফলগাড়ি গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন তার স্ত্রী আবেদা বিবি ও মেয়ে সাবানা বেগম। অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন (৩২) কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ হোসেন কয়েকদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু আক্কাস আলী এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গতকাল ঘটনার দিন ইফতারের আগে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে প্রথমে বাঁশের গোড়ালি দিয়ে তার বাবাকে মারধর করেন। পরে দা ও ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন।

এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন মা আবেদা বিবি ও বোন সাবানা বেগম। কিন্তু গোলাপ হোসেন তাদের ওপরও হামলা চালান। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গোলাপ হোসেনকে আটক করেন এবং আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথে বগুড়ার মোকামতলা এলাকায় বাবা আক্কাস আলী মারা যান। আহত মা ও বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, গোলাপ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাকে আগে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ফিরে কিছুদিন স্বাভাবিক থাকলেও সাম্প্রতিক সময়ে আবার তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। এলাকার অনেকেই তাকে ‘পাগল গোলাপ’ নামে চিনতেন।

প্রতিবেশী বাবলু হোসেন জানান, গোলাপের মানসিক সমস্যা দীর্ঘদিনের। কিছুদিন আগে তার বাবা কয়েক শতক জমি বিক্রি করেন। সেই টাকা দেখে গোলাপ একটি মোটরসাইকেল কেনার জন্য জোরাজুরি শুরু করে। কিন্তু তার বাবা রাজি না হওয়ায় ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

কালাই থানারওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে গোলাপ হোসেনকে উদ্ধার করে গ্রেফতার করে। রবিবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!