AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩



বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩

নাটোরের বড়াইগ্রামে আলুভর্তি ট্রাকের সঙ্গে সুপারি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর চালকসহ আরও দুই সহকারী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর–পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামাল সরদার (৩৫)। তিনি আলুবাহী ট্রাকের চালক ছিলেন। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামে। তিনি জাহাঙ্গীর সরদারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বাগেরহাট থেকে নাটোরগামী একটি আলুভর্তি ট্রাক এবং নাটোর থেকে পাবনাগামী একটি সুপারি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত অপর চালক ও দুই সহকারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে বলে তিনি জানান।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!