AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে মাটি কাটাকে ঘিরে থানায় মিথ্যা চুরির অভিযোগ



সিংগাইরে মাটি কাটাকে ঘিরে থানায় মিথ্যা চুরির অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে কয়েকজনের বিরুদ্ধে সেচ মেশিন (সেলু) চুরির মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের বাসিন্দা দুলাল পাল (৫০), নাছির পাল (৫৫), কারিম মোল্লা (২৮), পান্নু মোল্লা (৫০) ও রবিন (৩২) এর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। অভিযোগটি করেন পাশ্ববর্তী লক্ষীপুর গ্রামের আনসার দেওয়ানের ছেলে ও মাটি ব্যবসায়ী রাসেল মিয়া।

শনিবার (৭ মার্চ) দুপুরে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন গ্রামবাসী। তাদের মতে, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় বাধা দেওয়ার জের ধরেই এমন অভিযোগ আনা হয়েছে। প্রতিবেশী ওহাব মিয়া বলেন, শুরু থেকেই দুলাল পাল ওই এলাকায় মাটি কাটার বিরোধিতা করে আসছিলেন।

পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে দুলালসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সাইফুল হোসেন বলেন, যারা মাটি কাটছিলেন তারা প্রায়ই মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম আনা-নেওয়া করতেন।

ধারণা করা হচ্ছে, মেশিনটি নিজেরাই সরিয়ে রেখে চুরির অভিযোগ এনে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী দুলাল পাল অভিযোগ করে বলেন, লক্ষীপুর গ্রামের আনসার দেওয়ানের ছেলে ও স্থানীয় বিএনপি নেতা রাসেল মিয়া তার বাবার কাছ থেকে তিন ফসলি জমির মাটি কিনে সেখানে ভেকু বসিয়ে মাটি কাটতে শুরু করেন।

মাটি বহনকারী ট্রাক তার জমির ওপর দিয়ে চলাচল করায় জমি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে তিনি মাটি কাটায় বাধা দেন। তিনি আরও বলেন, মাটি কাটতে বাধা দেওয়ায় তাকে রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ হয়ে যায়।

সেই ক্ষোভ থেকেই তাদের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ এনে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে অভিযোগকারী রাসেল মিয়া বলেন, তিনি একদিন মাটি কাটার কাজ করেছিলেন। পরে সেটি বন্ধ হয়ে গেলে অন্যত্র মাটি বিক্রি করেন। তার দাবি, সেচের জন্য ব্যবহৃত সেলু মেশিনটি দুলালসহ অভিযুক্তরা চুরি করেছেন।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই সাহিদা বলেন, তদন্তে গিয়ে অভিযুক্তরা মেশিনটি চুরি করেছেন-এমন কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। তবে রবিন নামের এক ব্যক্তি ফোন করে তাকে জানিয়েছেন যে সেলু মেশিনটি পাওয়া গেছে। এ বিষয়ে বাদীর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!