AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়া বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


Ekushey Sangbad
সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা
০৫:৪১ পিএম, ৪ মার্চ, ২০২৬

আশুলিয়া বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকেরা।

বুধবার (৪ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।  

সংগঠনের নেতা-কর্মীরা জানান, ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়কে নৈরাজ্য বন্ধসহ যানজট মুক্ত রাখা, চুরি, ছিনতাই, হয়রানি এবং চাঁদাবাজি মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেন শ্রমিকেরা।

এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক, আশুলিয়া থানা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতান প্রমুখ। পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল মোড় থেকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ঈদ মানে আনন্দ হলেও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ওই সময় নানা দূর্ভোগের শঙ্কা ও আতঙ্ক তৈরি হয়। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করাটা গার্মেন্টস মালিকদের মধ্যে নিয়মে পরিনত হয়ে যাচ্ছে।

এছাড়া ঈদের সময় বাসে ভাড়া নৈরাজ্যের কারণে শ্রমিকদের বোনাসের টাকাটা অতিরিক্ত ভাড়ায় চলে যায়। চুরি, ছিনতাই, যানজট বেড়ে যায়। সরকারের কাছে আমাদের দাবি থাকবে ২০ রমজানের আগে বেতন বোনাস পরিশোধ এবং এসকল সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে হবে।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!