AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী নগরে প্রবাসী নারীর গলায় চাকু ধরে ছিনতাই


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:২৬ পিএম, ২ মার্চ, ২০২৬

রাজশাহী নগরে প্রবাসী নারীর গলায় চাকু ধরে ছিনতাই

রাজশাহী নগরীতে এক প্রবাসী নারীর গলায় চাকু ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে নগরের ভদ্রা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিপা বেগম জানান, তিনি সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে পাসপোর্ট-ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী আসেন। রাত প্রায় তিনটার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নিজ বাড়ি দায়রাপাড়ার দিকে রওনা হন। পথিমধ্যে চন্দ্রিমা থানা এলাকায় ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিকশাচালক হঠাৎ রিকশা থামিয়ে তার গলায় চাকু ধরে সবকিছু ছিনিয়ে নেয়।

রিপা বেগম বলেন, “রিকশাচালক ছিনতাইকারীর মতো আচরণ করে চাকু বের করে বলে, টাকা-পয়সা যা আছে সব দিয়ে দে। প্রাণের ভয়ে আমার কাছে থাকা টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র দিয়ে দিই। এরপর সে দ্রুত পালিয়ে যায়।”

ঘটনার পর তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণের মধ্যে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে পারে। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ উদ্ধার করা হলেও ছিনতাই হওয়া পাসপোর্ট, ভিসা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

রিপা বেগম বলেন, “আমার পাসপোর্ট ও ভিসা ফিরিয়ে না পেলে সৌদি আরবে আর যাওয়া হবে না। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।”

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ–এর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। ছিনতাইকারী রিকশাচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!