রাজশাহী নগরের বিষাক্ত বর্জ্যে নদী ও বিলের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। জনস্বাস্থ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনগুলো।
পদ্মা থেকে উৎসারিত নবগঙ্গা ও বারাহী নদী দখল-দূষণমুক্ত ও পুনঃখননের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে।
রবিবার বেলা ১১টায় পবার বায়াতে বারসিক রাজশাহী রিসোর্স সেন্টারের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে গ্রিন কোয়ালিশন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক।
সংগঠনগুলোর দাবি, রাজশাহী নগরের বিষাক্ত কঠিন ও তরল বর্জ্যে নবগঙ্গা, বারাহীসহ আশপাশের নদী ও বিল মারাত্মক দূষণের শিকার হয়ে জনস্বাস্থ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়েছে বলে অভিযোগ করেছে গ্রিন কোয়ালিশন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক।
রবিবার পবার বায়াতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনগুলো নদী দখলমুক্ত করা, দূষণ বন্ধ ও জরুরি পুনঃখননের দাবি জানায়।
তাদের মতে, নগরের বিভিন্ন ড্রেন ও নালা দিয়ে প্রতিদিন বিপুল বিষাক্ত বর্জ্য নদীতে পড়ায় পানির রং কালচে ও দুর্গন্ধযুক্ত হচ্ছে, কমছে মাছসহ জলজ প্রাণী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় জেলেরা।
নিম্নাঞ্চলের বিলগুলোও স্থায়ী জলাবদ্ধতা ও দূষণের মুখে পড়ছে, যা কৃষিজমি ও খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলছে।
সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবি তুলে ধরে দ্রুত কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ না নিলে বড় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

