ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
দ্বিবার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে সভাপতি পদে আতিকুর রহমান টিপু এবং সাধারণ সম্পাদক পদে গুলজার হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৭ জন। ভোট প্রদান করেন ৪৫ জন।
নির্বাচন সূত্রে জানা যায়, সভাপতি পদে তিনজন প্রার্থী ছিলেন। এর মধ্যে বিজয়ী আতিকুর রহমান টিপু পেয়েছেন ২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদ-ই-হাসান তুহিন পেয়েছেন ১৯ ভোট এবং অপর প্রার্থী মোজাম্মেল হোসেন সজল পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী গুলজার হোসেন পেয়েছেন ৩২ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ফরিদুল হাসান ফরিদ পেয়েছেন ১৩ ভোট।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহবুব আলম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি),সহসভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি),যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসাইন (দৈনিক আমাদের সময়),কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান টিটু (একুশে টিভি),
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি),
দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক আলোকিত বাংলাদেশ),প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু (দৈনিক বাংলাদেশের আলো),ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল হোসেন (দৈনিক প্রথম আলো)।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—মো. আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর),মো. মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি),মামুনুর রশিদ খোকা (দৈনিক দেশ রূপান্তর),মো. মাসুদ খান (দৈনিক কালবেলা),ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ), মোহাম্মদ মাহবুবুর রহমান (দৈনিক আমার দেশ)।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

