AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঠিয়ায় শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পাশে এসিল্যান্ড


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৭:৪৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পুঠিয়ায় শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পাশে এসিল্যান্ড

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস শারীরিকভাবে অক্ষম জুয়েল নামের এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বাইপাড়া বাজার এলাকায় তিনি জুয়েলকে আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার শিবু দাস সরেজমিনে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তার হাত বাড়ান।

এসি শিবু দাস বলেন, "প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে পবিত্র রমজান মাস আমাদের সহমর্মিতা, মানবিকতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই রমজানের প্রকৃত তাৎপর্য।"

তিনি আরও বলেন, "একজন দায়িত্বশীল কর্মকর্তা ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়ালে তা শুধু একটি সহায়তা নয়, সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে।" রমজানের এই পবিত্র সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!